শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশে কৃষি উৎপাদন বাড়াতে হবে : গাইবান্ধায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ১৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে কৃষি উৎপাদন বাড়াতে হবে : গাইবান্ধায় পানি সম্পদ প্রতিমন্ত্রী
৬১

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের কল্যাণে এবং দেশের কৃষি উৎপাদন বাড়াতে পানিসম্পদ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে নদী ও খাল খননের কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে খাল খননের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে শিংজানি খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এছাড়াও গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা শিংজানি খালটি খননের ফলে এই অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবে। এতে একদিকে যেমন সেচ কাজের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত হবে, অন্যদিকে বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com