শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশ চলছে অতীত সরকারের ধারাবাহিকতায় : গাইবান্ধায় সুব্রত চৌধুরী

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ২২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশ চলছে অতীত সরকারের ধারাবাহিকতায় : গাইবান্ধায় সুব্রত চৌধুরী
৭২

বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সুব্রত চৌধুরী বলেন, বহুমুখী নয়, একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত।

তিনি রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাঁদাবাজিসহ সবধরণের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, কেউ যদি এসবের সাথে জড়িত হয় তার বা তাদের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশ করা উচিত। তাঁর দল গণফোরাম সবসময়ই সাংবাদিকদের পাশে আছে। শুক্রবার বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মির্জা হাসান, কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।

অ্যাড. সুব্রত চৌধুরী আরও বলেন, দেশ চলছে অতীত সরকারের ধারাবাহিকতায়। সম্প্রতি শিশু রামিসাকে যেভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, তা সমাজে অনৈতিকতা, অনাচারের চরম নগ্ন বহিঃপ্রকাশ। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে পারে। গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী বড় ও ছোট দলের সংবাদ সমানভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করার জন্য সাংবাদিকদের আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com