শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দৌলতখানের মদনপুর চরপদ্মা ব্লকে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ

মোঃ শাফায়াত হোসেন   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দৌলতখানের মদনপুর চরপদ্মা ব্লকে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ
১৪

ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতখান, ভোলা এর আয়োজনে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তানজিলুর রহমান।

২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়।

উপ-সহকারী কৃষি অফিসার জনাব মোঃ তানজিলুর রহমান জানান, দৌলতখান উপজেলার মেঘনার বুকে জেগে উঠা বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নের চরপদ্মা ব্লকে তেল ফসল আবাদ বৃদ্ধির লক্ষে উদ্ভুদ্ধকরনের মাধ্যমে বিনা কর্তৃক সরবরাহকৃত বিনা সরিষা-১১ জাতের ৫০ কেজি বীজ ৫০ বিঘা জমিতে ৫০ জন কৃষকের মাঝে বিতরন করা হয়েছে।

এসময় উপ-সহকারী কৃষি অফিসার জনাব মোঃ তানজিলুর রহমান অত্র ব্লকের কৃষকদের পক্ষ থেকে খামারবাড়ি, ভোলা এর উপপরিচালক জনাব মো: হাসান ওয়ারেসুল কবির এবং দৌলতখান উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা এর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই ব্লকটি বীজ সহায়তার জন্য নির্বাচিত করার জন্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com