শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দ্রুত নির্বাচন না দিলে মানুষের মনের আগুন পদ্মা,মেঘনা ও যমুনার পানি দিয়েও নেভাতে পারবেন না : আবুল কালাম আজাদ

আলমগীর হোসেন,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্রুত নির্বাচন না দিলে মানুষের মনের আগুন পদ্মা,মেঘনা ও যমুনার পানি দিয়েও নেভাতে পারবেন না : আবুল কালাম আজাদ
১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, অন্তবর্তীকালীন সরকার প্রথমে বলেছেন ছয় মাস, তারপর বলেছেন এক বছর,এখন বলে যাচ্ছেন দেড় বছর। অন্তবর্তীকালীন সরকারকে বলবো নির্বাচনের রোড ম্যাপ দেন, অতিসত্বর। তা না হলে এদেশের মানুষ, বাংলাদেশের আনাচে-কানাচে, গ্রামে-গঞ্জে মানুষের মনে যে আগুন জ্বলে উঠবে। সে আগুন পর্দা, মেঘনা-যমুনার পানি দিয়েও নেভাতে পারবেন না।

ডোমারে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী  দলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একমাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা নিরপেক্ষ সরকার গঠন করবে তারাই দেশ পরিচালনা করতে সক্ষম। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তখন দেশে কোনো হয়রানি হবে না। সংবাদপত্রের স্বাধীনতা চলবে এবং দেশের স্বাধীনতা টিকে থাকবে।

বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমারে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আয়োজনে শহরের বাটার মোড়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে এক বিরাট জনসভা ও লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা তাঁতীদলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়বাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোঃ ইঞ্জিঃ আনিছুর রহমান আরিফ, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, নীলফামারী জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি মোঃ শাহাজাদা মুক্তি, ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, ডিমলা উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি মোঃ আব্দুস সাত্তার , ডোমার উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিফকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জনসভা শেষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন করেন বিএনপির নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com