শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দ: রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা

এম. মতিন:   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ: রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সাথে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজ এবং পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরিচিতি সভা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) সকাল ১১ টায় কলেজের হল রুমে পরিচালনা পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজীর সভাপতিত্বে ও কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যাপক খাজা বাহাউদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজ পরিচালনা পর্ষদের নব মনোনীত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, কলেজের আজীবন সদস্য লায়ন আলহাজ্ব শওকত আলী নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক মনোনীত (বিদ্যোৎসাহী) বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও কলেজের আজীবন সদস্য মোঃ নাসির উদ্দিন এবং কলেজ পরিচালনা পর্ষদের নব মনোনীত (হিতৈষী সদস্য) চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী  আলোকচিত্র শিল্পী অনুজ কুমার বড়ুয়া।

সভায় কলেজে শিক্ষার মান উন্নয়ন, সুষ্ঠু ও সুন্দরভাবে কলেজ পরিচালনা সহ বিভিন্ন বিষয়ের উপর মতামত ব্যক্ত করেন কলেজের সম্মানিত অধ্যাপক বৃন্দ চিনু ছন্দা দে, শেখ মোঃ মোজাহেরুল হক, শ্যামল কান্তি বড়ুয়া, জাহাঙ্গীর আলম, হামিদুল্লাহ কুতুবী, বাবু বিকাশ নন্দী।

প্রধান অতিথি লায়ন আলহাজ্ব শওগত আলী নূর কলেজের সার্বিক উন্নয়ন এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তি ও প্রশাসন মহল সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়, সন্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয় ও হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক হাজী নুরুল আলম, নুরুল ইসলাম মেম্বার, আবদুল জলিল মেম্বার, জাহেদুল আলম চৌধুরী, আবুল কাশেম, আহমেদল হক, মাহবুবুর রহমান, নঈম উদ্দিন, আবু তালেব, জামাল উদ্দিন, জুলফিকার আলি, নাসির উদ্দিন, দেলওয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ রাসেল, কামাল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com