ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাস্হবিরের রহস্যময় মৃত্যু বৌদ্ধ সমাজে জন্য এক কালো অধ্যায়
পরম পূজনীয়, ধুতাঙ্গ সাধক, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ডবল এমএ করা, স্বর্ণপদক প্রাপ্ত, বৌদ্ধ সমাজ সদ্ধর্মের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব ড. এফ দীপঙ্কর মহাস্হবির মহোদয়ের জীবন অবসান বৌদ্ধ সমাজের জন্য বিরাট এক ক্ষত। আজ ১৩ জুলাই দুপুর ১২ থেকে ২ টার মধ্যে বান্দরবানস্হ ধুতাঙ্গ কুটিরে পিণ্ড গ্রহণ করার পর ধুতাঙ্গ কুটিরের পাশে গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্হায় তাঁর মৃত্যু দেহ শিষ্যরা দেখতে পান। অন্যান্য দিনের মতো আজও তিনি শিষ্যদের নিয়ে পিণ্ডাচারণ করেছিলেন। উল্লেখ্য যে, পূজনীয় ড. দীপংকর মহাস্থবির মহোদয় পিণ্ড গ্রহণের (চোয়াইং) সময় পাহাড়ের উপরের কুটিরে একা পিণ্ড গ্রহণ করতেন, ঐ সময় শিষ্যরা নীচের কুটিরে অবস্হান করতেন। এখানে এটা স্পষ্ট ভাবে...
১২
পরম পূজনীয়, ধুতাঙ্গ সাধক, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ডবল এমএ করা, স্বর্ণপদক প্রাপ্ত, বৌদ্ধ সমাজ সদ্ধর্মের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব ড. এফ দীপঙ্কর মহাস্হবির মহোদয়ের জীবন অবসান বৌদ্ধ সমাজের জন্য বিরাট এক ক্ষত। আজ ১৩ জুলাই দুপুর ১২ থেকে ২ টার মধ্যে বান্দরবানস্হ ধুতাঙ্গ কুটিরে পিণ্ড গ্রহণ করার পর ধুতাঙ্গ কুটিরের পাশে গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্হায় তাঁর মৃত্যু দেহ শিষ্যরা দেখতে পান।
অন্যান্য দিনের মতো আজও তিনি শিষ্যদের নিয়ে পিণ্ডাচারণ করেছিলেন। উল্লেখ্য যে, পূজনীয় ড. দীপংকর মহাস্থবির মহোদয় পিণ্ড গ্রহণের (চোয়াইং) সময় পাহাড়ের উপরের কুটিরে একা পিণ্ড গ্রহণ করতেন, ঐ সময় শিষ্যরা নীচের কুটিরে অবস্হান করতেন।
এখানে এটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে বাহ, বুঝা যাচ্ছে , পূজনীয় ভান্তে গায়ের পরিধানের চীবর এখনও খুব সুন্দরভাবে গায়ে জড়িয়ে আছে এবং ভান্তের পা ও মাঠিতে স্পর্শ করা আছে। এটা নিচক একটি পরিকল্পিত হত্যাকান্ড ছাড়া কিছু নয়,হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানো হচ্ছে।