শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নওগাঁয় বিপদসীমার উপরে আত্রাই নদীর পানি

সাগর হোসাইন:   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নওগাঁয় বিপদসীমার উপরে আত্রাই নদীর পানি

উজান থেকে নেমে আসা পানিতে বিপদসীমা অতিক্রম করেছে নওগাঁর আত্রাই নদীর পানি। একই সঙ্গে বেড়েছে ছোট যমুনা নদীর পানি। বুধবার (১০ জুলাই) নওগাঁ পানি উন্নয়ন বোর্ড বিষয়টি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় আত্রাই নদীর জোতবাজার পয়েন্ট বিপদসীমার দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর শিমুলতলী অংশ ১৯ দশমিক ৮০ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার ১ দশমিক ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, ছোট যমুনা নদীর শহরের লিটন ব্রিজ পয়েন্ট ১৩ দশমিক ৮৫ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, পানি বাড়ছে, সঙ্গে আমাদের সচেতনতা বৃদ্ধির কাজও চলমান আছে। যেসব মানুষ নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান জানান, জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে আত্রাই এবং মান্দা উপজেলার নদীর সবগুলো পয়েন্ট পরিদর্শন করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিন রাত সজাগ রয়েছেন।

এখন পর্যন্ত নওগাঁ অংশের বাঁধগুলো ভালো আছে। এবং নদীর পানি দ্রুত নেমে যাচ্ছে। নিয়মিত তদারকি করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com