শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নওগাঁর বদলগাছীতে ফুলকপির জোড়া ৫ টাকা

সাগর হোসাইন,বদলগাছী প্রতিনিধিঃ   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নওগাঁর বদলগাছীতে ফুলকপির জোড়া ৫ টাকা
১১

সপ্তাহখানেক আগেও নওগাঁর বদলগাছী হাটখোলা খুচরা বাজারে ফুলকপি বিক্রি হয়েছিল প্রতি পিছ ২০-৩০ টাকা। অথচ শীতকালীন এই সবজির দাম কমে নেমেছে প্রতি পিছ ৩-৫ টাকায়। এছাড়াও সব ধরণের সবজির দামই এখন নিম্নমূখী। তবে উপজেলার সবজি চাহিদা মিটিয়ে দৈনিক প্রায় ১৫০ টন সরবরাহ হচ্ছে উপজেলার বাইরে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন তরকারির অভাব নেই। সেকারণে দামও একেবারে কমে গেছে। বদলগাছী বাজারের খুচরা তরকারি বিক্রেতা আবু হোসেন জানান, কয়েক হাট আগেও প্রতি কেজি বেগুনের দাম ছিল ৬০-৭০ টাকারও বেশি। এখন সব থেকে ভালো মানের বেগুন খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। টমেটোর কেজি ৭০ থেকে নেমে ৪০-৫০ টাকা, সীম ৪৫-৫০ টাকা, বাঁধা কপি ১৫ টাকা ও ফুলকপির প্রতি পিছ ২০ টাকা থেকে নেমে ভালো মানেরটা বিক্রি হচ্ছে জোড়া ৫ টাকায়।

পাইকারি বাজারে মূল্য আরও কম। ক্রেতা নূরে আলম বলেন, শীতকালীন সবজির বাজারে এখন স্বস্তি নেমেছে। এক মাস আগের দামের তুলনায় এখন দাম সর্বনিম্ন। আলুর দামও কমেছে কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। আরেক ক্রেতা রেজাউল ইসলাম জানান, তরকারির দাম অনেক কমে গেছে। নিম্নআয়ের মানুষরা এখন সবজি ক্রয় করে খেতে পারছেন।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, উপজেলায় শীতকালীন সবজির কোনো ঘাটতি নেই। বরং উপজেলা থেকে দৈনিক গড়ে শুধুমাত্র ফুলকপি ১২০-১২৫ টন বাহিরে সরবরাহ হচ্ছে। এছাড়াও বাঁধা কপি, সিমসহ নানা ধরণের সবজি ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। উপজেলায় সবজি বাজার এখন একেবারেই নিম্নমূখী। এর থেকে নিচে নামলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। কৃষকও যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য বাজার ব্যবস্থাপনায় মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com