বিশেষ প্রতিনিধি,আব্দুস সালাম মোল্লা: | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে
নগরকান্দায় উপজেলার ফুলসতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের প্রবাসী মোস্তফা মোল্লার স্ত্রী প্রতারক ঝুনু বেগম (৩৫) এর বিরুদ্ধে প্রতারণার শিকার ২০টি পরিবার। রাতের আঁধারে পালিয়ে প্রবাসীর স্ত্রী ঝুনু বেগম কারো জাল চেক, বিদেশে কর্মী পাঠানো, বাড়ির জমা জমি লিখে দেওয়া ও সরকারি কর্মসূচির চাউল দেয়ার কথা বলে আইডি কার্ড দিয়ে এনজিওর কাছ থেকে তুলে দিতে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
এমন ২০ টি পরিবারে কাছ থেকে নগদ ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নগরকান্দা উপজেলার ফুলসতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের প্রবাসী মোস্তফা মোল্লার স্ত্রী প্রতারক ঝুনু বেগম (৩৫) এর বিরুদ্ধে।ঝুনুর কাছে টাকা ফেরত চাওয়ায় উল্টা লাঞ্ছিত করে হারাতে হয়েছে আটটি দাঁত। থানায় ও বিজ্ঞ আদালতে রয়েছে একাধিক মামলা। তবে পুলিশ বলছেন বিষয়টি তদন্ত করা হবে।
প্রতারনার শিকার ফুলসতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের হান্নান মৃধার স্ত্রী মনা বেগম(৫০) এর নিকট থেকে ৫ লাখ টাকা,রেজাউল মাতব্বরের স্ত্রী পুতুল বেগমের নিকট থেকে ৩ লাখ টাকা ,রহমান মৃধার স্ত্রী রাজিয়া বেগম (২৫) নিকট থেকে ১ লাখ ৩০ হাজার টাকা, হায়দার মোল্লার স্ত্রী ফুরফুরি বেগম(৬০) এর নিকট থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা,মহসিন সিদ্দিকীর স্ত্রী কুলসুম বেগম (৫০) এর নিকট থেকে ৩ লাখ ,হায়দার মোল্লার মেয়ে আরিফার নিকট থেকে ২০ লাখ টাকা সহ প্রায় ২০ টি পরিবারে কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয় এ প্রতারক।
এ পরিবার গুলো ধারদেনা আর কিস্তিতে টানাপোড়ানে জীবন চললেও আরেক বিষ ফোঁড়ার এসে দাঁড়ায় তাদের জীবনে।নেমে এসেছে অন্ধকার। অসহায় আর আর্তনাদের কথা জানাচ্ছিল ভুক্তভোগীরা।প্রতারক প্রবাসীর স্ত্রী ঝুনু বেগম বসত ঘর তালাবদ্ধ ও মুঠোফোনটি বন্ধ থাকায় একাধিক বার চেষ্টা করেও না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী জানান,এঘটনায় কোর্টের তদন্ত আসলে অবশ্যই তদন্ত করে দেখে শাস্তির আওতায় আনা হবে ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com