শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরকান্দায় বসতঘর ভেঙে দেওয়া আসমা বেগম নামের সেই বিধবাকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরকান্দায় বসতঘর ভেঙে দেওয়া আসমা বেগম নামের সেই বিধবাকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি
১১

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বসতঘর ভেঙে দেওয়া আসমা বেগম নামের সেই বিধবাকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার (৪ নভেম্বর) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অর্থ সহায়তা দেন। আসমা বেগম উপজেলার রসুলপুর বাজার এলাকার বাসিন্দা।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদের সঙ্গে বিএনপির কোনো নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা বিএনপি নেতা রশিদুল ইসলাম লিটন, অ্যাডভোকেট আলী আশরাফুল নান্নুসহ অন্যরা।

আসমা বেগম রসুলপুর বাজারের পাশে কুমার নদের পাড়ে সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। কয়েক দিন আগে বিএনপির নাম ব্যবহার করে সালাউদ্দিন চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি বিধবার বসতঘর ভেঙে তাকে উচ্ছেদের চেষ্টা করেন। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নজরে আসে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com