শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরকান্দায় বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের মুসল্লিদের হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

ফরিদপুর সিনিয়র রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা :   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরকান্দায় বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের মুসল্লিদের হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

টুঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে  তাবলীগ জামাতের নিরহ মুসল্লিদের উপর উগ্র সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরচিত হামলা ও নৃশংস ভাবে কুপিয়ে ৪ জন তাবলীগ মুসল্লিকে হত্যা এবং  একাধিক তাবলীগকে আহত করার প্রতিবাদে ও সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং নিহতের মাগফিরাত কামনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা নগরকান্দা উপজেলা মডেল মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগরকান্দা শীর্ষ স্হানীয় উলামা মাশায়েখ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন

মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা লিয়াকত আলী,  নগরকান্দা বাজার মসজিদের পেশ ইমাম মুফতি আসাদুজ্জামান কাসেমী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা কাসিমুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি রুহুল আমিন , মদিনাতুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান,কারী মতিউর রহমান, কারী সাইফুল ইসলাম, মাওলানা হাসমত আলী  প্রমুখ। বক্তারা ইজতেমা মাঠে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন এবং সাদ পন্থীদের অবাঞ্চিত ঘোষনার দাবি জানান।

সবশেষে ইজতিমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের দের হামলায় ৪ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com