শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীর আকবরশাহ হতে অপহরণপূর্বক পর্ণগ্রাফী ও চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীর আকবরশাহ হতে অপহরণপূর্বক পর্ণগ্রাফী ও চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম
৬৯

নগরীর আকবরশাহ হতে অপহরণপূর্বক পর্ণগ্রাফী ও চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

ইসমাইল ইমন চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকা হতে অপহরণপূর্বক পর্ণগ্রাফী ও চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার মামলা নং-০৬, তারিখঃ ১৬ আগষ্ট ২০২৫ইং ধারাঃ ২০১২ সালের পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭), তৎসহ ১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী রাকিবুল ইসলাম আসিফ চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ জানুয়ারি বিকেল আনুমানিক ০৪:৪০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন মিনার চত্তর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রাকিবুল ইসলাম আসিফ (২১), পিতা-রফিকুলি ইসলাম মিয়া, সাং-নিউ মনছুরাবাদ, থানা-আকবরশাহ, চট্টগ্রাম মহানগর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com