নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবীন সদস্যদের মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টায় বঙ্গবন্ধু হলের অফিস কনফারেন্স কক্ষে সাংবাদিক ফোরামের নতুন সদস্যদের এ ভাইভা কর্মসূচি সম্পন্ন হয়। একগুচ্ছ প্রতিভাবান ও প্রচণ্ড গতিশীল ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী নতুন মুখ নিয়ে সম্পন্ন হয় নব্য সদস্যদের এ মৌখিক ভাইভা পর্ব। ভাইভা বোর্ডে সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক অনিক, দপ্তর সম্পাদক রাকিব ফয়সালসহ ফোরামের বিভিন্ন কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শাকিল বাবু বলেন,’জাককানইবি সাংবাদিক ফোরামের সদস্য হওয়ার জন্য ভাইভা একটি গুরুত্বপূর্ণ ধাপ যা তাদের দক্ষতা, জ্ঞান এবং পেশাদারিত্বের মূল্যায়নের সুযোগ তৈরি করে। এটি সদস্যদের মেধা ও যোগ্যতা প্রমাণের পাশাপাশি তাদের কার্যক্ষমতা নির্ধারণে সহায়ক। ভাইভা প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত প্রতিভা ও যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব। সাংবাদিক ফোরামের সুষ্ঠু কার্যক্রম ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে এ প্রক্রিয়া অত্যন্ত জরুরি। পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখতে এটি একটি স্বচ্ছ এবং ন্যায্য মূল্যায়ন পদ্ধতি।’
সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, ‘সাংবাদিক ফোরামে এ নিয়ে তৃতীয়বারের মতো সম্পন্ন হলো সদস্য আহবান কর্মসূচি। প্রতিবারই প্রচুর উৎসাহ-উদ্দীপনা নিয়ে সংগঠনে যুক্ত হয়েছে একাধিক প্রতিভাবান এবং প্রচণ্ড গতিশীল নতুন নতুন সাংবাদিকবৃন্দ। প্রতিবারের মতো এবারও সেই একই ধারা অব্যহত থাকবে বলে আমি আশাবাদী। যারা সাংবাদিক ফোরামের পথ চলায় চিরকাল স্বপ্ন সারথি হয়ে কাজ করে যাবে।’
গত ৩ ডিসেম্বর ২০২৪ থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইনে এ সদস্য সংগ্রহের আহ্বান করা হয়েছিল।
উল্লেক্ষ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদিকদের একটি সনামধন্য সংগঠন। নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাওয়া এ সংগঠনের গত ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির সদস্যরা বিভিন্নভাবে স্বাধীন ও নিষ্ঠার সাথে দেশের বিভিন্ন জনপ্রিয় জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও মাল্টিমিডিয়াগুলোতে কাজ করে যাচ্ছে অবিরাম।
সত্য প্রকাশের একাগ্রতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এ ধারা অব্যাহত রাখতেই প্রতিবছর এ সদস্য সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন হয়। ক্যাম্পাস শিক্ষার্থীদের শেখানো হয় সাংবাদিকতা, রূপ দেওয়া হয় সাধারণ একজন মানুষ থেকে সাংবাদিক ব্যক্তিত্বে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com