শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস

নড়াইলে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস। রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নড়াইলে সেনাবাহিনীর সহযোগিতায় বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। এসময় পৌরসভার রূপগঞ্জ বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি জানান, অভিযান চলাকালে নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী এবং সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা জানান, অভিযান চলাকালে দোকানের লাইসেন্স না থাকায় মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্সের মালিক শ্যামল রায়কে ৫ হাজার টাকা, পণ্য কেনার ভাউচার না দেখাতে পারায় ফল ব্যবসায়ী তারেক বিশ্বাস ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে যথাক্রমে এক হাজার ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com