শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নতুন নেতৃত্বে গাইবান্ধায় ইসলামী আন্দোলন : পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ

আনোয়ার হোসেন   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন নেতৃত্বে গাইবান্ধায় ইসলামী আন্দোলন : পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার বিকেলে স্থানীয় দেশী ভোজ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বীন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, আনোয়ার উল ইসলাম আরিফ, জয়েন্ট সেক্রেটারী মুফতি আহসান হাবীব কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।

ইসলামী অনুশাসন, দলের আদর্শ ও দেশগঠনের লক্ষ্য সামনে রেখে শপথ বাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ। এর আগে জেলার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়।

বক্তারা রাষ্ট্রে ও সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সততা, তাকওয়া এবং আমানতদার বজায় রাখার তাগিদ দেন। সেইসাথে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com