শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্র, মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্র, মরদেহ উদ্ধার
১৯

গাইবান্ধায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আপেল মিয়া (১৫) নামের এক স্কুল ছাত্র। দীর্ঘক্ষণ চেষ্টার পর মরদেহ উদ্ধার করেছে ডুবুরীদল। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকার করতোয়া নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

নিহত স্কুল ছাত্র আপেল মিয়া ওই ইউনিয়নের বাগদা কলোনি এলাকার কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয়রা জানান, ওই সময় প্রচন্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে আপেলসহ ৪ বন্ধু করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় আপেল মিয়া পানিতে ডুব দিয়ে ভেসে না উঠায় খোঁজাখুঁজি করতে থাকে অন্য বন্ধুরা। একপর্যায়ে চিৎকার দিলে স্থানীয়রাও নদীতে নেমে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে রংপুর থেকে ডুবুরীদল এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com