শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নদীতে ভাসছিল শিশু মাহিমের মরদেহ

আনোয়ার হোসেন:   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নদীতে ভাসছিল শিশু মাহিমের মরদেহ

গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর শিশু মাহিম বাবু (৬) এর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নলেয়া নদী থেকে শিশু মাহিম বাবুর মরদেহ উদ্ধার করা হয়।  মাহিম বাবু উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

স্বজনরা জানান, মাহিম বাবু গত ১৪ নভেম্বর দুপুরে দাদির সাথে বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। এর একপর্যায়ে শিশু মাহিম প্রকৃতির ডাকে সাড়া দিতে নলেয়া নদীতে গেলে আর ফিরে আসেনি। এরপর থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে আজ সকালে নদীতে মাহিম বাবুর মরদেহ ভাসতে দেখা যায়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাহিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com