শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নদী থেকে উদ্ধার হল বৃদ্ধের মরদেহ

আনোয়ার হোসেন   |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নদী থেকে উদ্ধার হল বৃদ্ধের মরদেহ
২৬

প্রায় ৫ ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে নদী থেকে জবেদ আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সোমবার ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খলসি চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জবেদ আলী ওই গ্রামের মৃত চটকু শেখের ছেলে। স্থানীয়রা জানায়, ভোর পাঁচটার দিকে জবেদ আলী করতোয়া নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এসময় মুখ ধোয়ার জন্য নিচু হলে আকস্মিকভাবে পা পিছলে নদীতে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে না পেয়ে ডুবুরি দলের  সহায়তা চাওয়া হয়। দুপুরের দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে প্রায় ৫ ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে বৃদ্ধ জবেদ আলীর মরদেহ উদ্ধার করা হয়। ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com