| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
লন্ডন, ৪ মার্চ ২০২৫:যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম-এর সাথে চট্টগ্রাম সমিতি ইউকে-এর নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সমিতি ইউকে-এর পক্ষ থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সমিতির সম্মানিত চেয়ারপারসন জনাব নাজিম উদ্দিন হাইকমিশনারকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশি কমিউনিটির জন্য এনআইডি কার্ড, পাসপোর্ট, নো ভিসাসহ অন্যান্য সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এই সময় চট্টগ্রাম সমিতি ইউকে-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপারসন নাজিম উদ্দিন, ভাইস চেয়ারপারসন সেলিম হোসাইন, জেনারেল সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া, ট্রেজারার আব্দুল মান্নান এবং পাবলিক রিলেশন সেক্রেটারি ইফতেখার চৌধুরী।
বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় হাইকমিশনার আবিদা ইসলাম এবং ডেপুটি হাই কমিশনার হয়রত আলী খান।সাক্ষাতে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় এবং ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির সেবায় যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com