শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবাগত জেলা প্রশাসকের সাথে রাণীশংকৈলের সাংবাদিকদের মতবিনিময় সভা

সুজন আলী:   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবাগত জেলা প্রশাসকের সাথে রাণীশংকৈলের সাংবাদিকদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সাথে রাণীশংকৈল উপজেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভার শুরুতে গত জুলাই ও আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থ্যদের সুস্থ্যতা কামনা করেন। তিনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।

এছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়ন, কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণ, অবৈধভাবে দখল, ভরাট ও দূষণ প্রতিরোধকল্পে আইনী ব্যবস্থা গ্রহণ, জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল গুলোর অনিয়ম দূরীকরণ এবং মাদক, ক্যাসিনো ও হাট বাজারগুলোতে অতিরিক্ত ট্রোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ সহ জেলার সার্বিক সমস্যা এবং সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান , প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, মোবারক আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিপ্লব হোসেন, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংবাদিক আনিসুর রহমান বাকি, একে আজাদ, আবুল কালাম আজাদ, সোহরাফ হোসেন, রফিকুল ইসলাম সুজন, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন প্রমুখ
সভায় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের কাছে জানতে চান।

সাংবাদিকরা উপজেলার উন্নয়নে প্রতিবন্ধকতা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক বিভিন্ন পেক্ষাপটে সমস্যাগুলো সমাধান করতে সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com