শফিকুল ইসলাম বাদল | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪০৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্রের সদস্যদের বার্ষিক নৌকা ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে নবীনগরের সুহাতার গুঞ্জন পাঠাগারে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পাঠাগার প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ড. শাহ সানাউল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুদ্দীন আহমেদ খোকন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবা লাইজু, কবি ও কথাসাহিত্যিক মনি হায়দার, ওমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শাহ শফিউল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি গোলাম রহমান শিপন, ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সঞ্জয় পাল, অ্যাডভোকেট এম. এ. শাহিন, কাজী আবদুল কাইয়ুম খাদেম (ম্যানেজার), নূরে আলম নূর (ম্যানেজার), কবি ও লেখক মাজহারুল হকসহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদা জালাল, শারমীন সুলতানা, আফরিন রহমান, আনিসুল হক রিপন, ফারুক আহমেদ ভূইয়া, মাশরেকী শিপার, জামিনুর রহমান, কেষ্ট কবি ইসমোনাক, মাসুদুল ইসলাম, সঙ্গীতশিল্পী জয়নাল আবেদীন, শাহাজুল হক, মো. নাছির চৌধুরী, প্রদীপ আচার্য্য প্রমুখ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, “বই হচ্ছে মানুষের মনকে পরিশুদ্ধ করার ঔষধ। যারা বই পড়ে, তারা কখনো সমাজের ক্ষতি চাইতে পারে না। তাই আমাদের সবার উচিত নিয়মিত বই পড়া।”
তারা আরও বলেন, সারা বাংলাদেশে প্রচুর পাঠাগার থাকলেও অনেক পাঠাগারে পাঠকের উপস্থিতি নেই। কিন্তু নবীনগরের গুঞ্জন পাঠাগারে বিপুলসংখ্যক পাঠক ও শিক্ষার্থীর উপস্থিতি দেখে তারা অভিভূত ও মুগ্ধ। পাঠক ও শিক্ষার্থীদের বই পড়তে উৎসাহিত করার ক্ষেত্রে ‘বই মজুর’ স্বপন মিয়ার উদ্যোগ বর্তমান সময়ে অত্যন্ত প্রশংসনীয় ও বিরল বলেও তারা উল্লেখ করেন।
গুঞ্জন পাঠাগারের বই মজুর স্বপন মিয়া বলেন, “সারা বাংলাদেশের সেরা সংগঠনগুলোর মধ্যে একটি হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্র। তারা আমাদের এখানে শিক্ষা সফরে আসায় গুঞ্জন পাঠাগার পরিবার কৃতজ্ঞ। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” পরে গান, কবিতা, নৃত্য ও অভিনয়ের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। এতে পাঠক, শিক্ষার্থী, অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com