সোহাগ মিয়া | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে এবং ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬ খ্রি.) বিকেল ৩ ঘটিকায় গোয়ালন্দ রেল স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন সেখ।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা (মজি মোল্লা), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, আরাফাত রহমান কোকো যুবক ও ক্রীড়া সংসদের গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর, এবং পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন— উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সলিম, সাধারণ সম্পাদক শাহিন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা বাবু, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত মোল্লা, সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তানভির ইসলাম সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com