শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩-৪

শফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩-৪

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাসস্ট্যান্ডের পাশে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৩-৪ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোমাইয়া নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত সোমাইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমীর হোসেন ও রত্না বেগম দম্পতির মেয়ে। তবে তিনি নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রাম থেকে প্রতিদিন কলেজে যাতায়াত করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে সোমাইয়া রসুল্লাবাদ থেকে একটি অটোরিকশায় করে নবীনগর সরকারি কলেজের উদ্দেশে রওনা হন। পথে নবীনগর বাসস্ট্যান্ডের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৩-৪ জন যাত্রী আহত হন। গুরুতর এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই কলেজছাত্রী সোমাইয়ার মৃত্যু হয়।


নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত সোমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, কলেজছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com