শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের চরলাপাং বালু মহল সংসদ সদস্যে পরিদর্শন

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের চরলাপাং বালু মহল সংসদ সদস্যে পরিদর্শন
৬২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (২৪/২/২৬) মেঘনায় বালু মহালের সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত চরলাপাং এলাকা পরিদর্শনে যান নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

উল্লেখ্য গত রবিবার (২২/২/২৬) মেঘনা নদীর পাড় রক্ষায় গ্রামবাসী অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে সশস্ত্র দুর্বৃত্তরা অতর্কিত ভাবে গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে গুলিবর্ষণ করে। এই হামলায় নারীসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​পরিদর্শনকালে এমপি মহোদয়-বালু মহলের কার্যক্রম, ইজারার প্রক্রিয়া, রাজস্ব আদায় এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে সরকারি নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

এ সময় তিনি অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ রাখা, নদীর পরিবেশ রক্ষা এবং সরকারি রাজস্ব সঠিক ভাবে আদায় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।”চরলাপাং গ্রামবাসীর ওপর এই বর্বরোচিত হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। আমি ইতিমধ্যে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সাথে কথা বলেছি।”

​তিনি চরলাপাং গ্রামবাসীকে আশ্বাস দিয়ে বলেন- দ্রুততম সময়ের মধ্যে এই অবৈধ বালু মহল বন্ধ করা হবে এবং হামলার সাথে জড়িত চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com