শফিকুল ইসলাম বাদল,(ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট | ৩৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ও সাতমোড়া ইউনিয়নের সংযোগকারী রাস্তাটির জিনদপুর বাজার হতে দশমৌজা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ভাঙ্গাচোড়া ও খানাখন্ধকে ভরা, চলাচলে বেহাল দশা। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। সরেজমিনে দেখা যায় – মৌসুমী বৃষ্টি হলেই রাস্তার গর্তে হাটু পর্যন্ত পানি জমে যায়।
সাতমোড়া ইউনিয়নের সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘ দিন সংস্কারের অভাবে এমন বেহাল অবস্থায় পরে আছে, অবস্থা এমন যেন দেখার কেউ নেই ।
ফলে সাতমোড়া, চুউরিয়া, ছোট শিকানিকা, কাজেল্লা, জগন্নাথপুর, চেলীখোলা প্রভৃতি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের এ সড়কটি এলাকাবাসীর জন্য এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টির পানির কারনে চলাচলরত যাত্রীরাসহ গাড়িও গর্তে পরে নানা রকম দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও স্কুল- কলেজের শিক্ষার্থীদের দূর্ভোগ বেশী। জিনদপুর ৪ নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম বলেন-“জিনদপুর থেকে দশশৌজা বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা, প্রশাসনের নিকট এ রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানাই”। জিনদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন-“এ রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়”। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন-“এই রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যাত্রীসহ গাড়িও প্রতিনিয়ত দুর্ঘটনা স্বীকার হচ্ছে”। এ বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা সহকারী প্রকৌশলী মো. কাইয়ুম বলেন-“এ রাস্তাটি আরো প্রশস্ত হবে প্রজেক্টে আছে, তাই একটু সময় লাগবে। আগামী জুনের শেষের দিকে কাজ শুরু হওয়ার সম্ভবনা আছে”।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com