শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত 

শফিকুল ইসলাম বাদল,(ব্রাহ্মণবাড়িয়া)জেলা  প্রতিনিধি :   |   রবিবার, ২০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে  এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা জনসচেতনতা মূলক অগ্নি–নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯/৪/২৫) দুপুরে উপজেলার ভোলাচং পালপাড়া দূর্গা মন্দির সংলগ্ন মাঠে  এ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ড ও যে কোন দুর্যোগ থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায়  প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণসচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নধারা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি স্বচ্ছ সাহা। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইফরান আহম্মেদ রাব্বী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সদস্য রিমা সরকার সহ অন্যান্য সদস্য ও  সাধারণ জনগণ। এই সময় আগুন নিভানো যন্ত্রের ব্যবহারবিধি ও প্রকারভেদ, যন্ত্র ব্যবহারে সতর্কতা, আগুন নিভানোর জন্য বিভিন্ন ধাপে করণীয়, সর্বোপরি অগ্নিকাণ্ডরোধে নানান পদক্ষেপ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়।

একই সাথে হাতের কাছে থাকা ভেজা কম্বল বা বস্তা, ছোট বালতি দিয়ে কি ভাবে সহজে আগুন নিভানো যায়। বিভিন্ন দুর্যোগ থেকে কি ভাবে মানুষকে উদ্ধার করা যায়।  কি ভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করা যায় ও কি ভাবে দুর্যোগ প্রতিরোধ করা যায় তারও প্রশিক্ষণ দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com