শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলাপ্রতিনিধি : | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক আজ(২৮/৪/২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নবীনগরের সভাপতি আবু কামাল খন্দকার। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com