শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে ১২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে সকলেই অকৃতকার্য হয়

শফিকুল ইসলাম বাদল:   |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে ১২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে সকলেই অকৃতকার্য হয়
২৬

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই অকৃতকার্য হয়েছে।

মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার নবীনগর উপজেলা থেকে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ২০৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪৭১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন, পাশের হার ৭১.৪১%। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২০১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ জন, পাশের হার ৯৭.১০%।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় ৮৭ জন অংশগ্রহণ করে ৮০ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৯১.৯৫%। একমাত্র কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজই শতভাগ ফেল।

কেউ পাশ না করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন,ও শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ফেলের কারণ খতিয়ে দেখে প্রয়োজনে এর ব্যবস্থা না হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com