শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে কৃষি ভূমি রক্ষায় কৃষকদের বিক্ষোভ

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে কৃষি ভূমি রক্ষায় কৃষকদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও বালু খেকোদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল (২৮ /৬/২৫) দুপুরে সাতমোড়া ইউনিয়নের বড় শিকানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কৃষি ভূমি রক্ষায় ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মাসুদ পারভেজ, সমাজ সেবক বাবুল আক্তার, মুফিজুর রহমান, আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত চাকুরীজীবি মো. মুখলেছুর রহমান, ব্যবসায়ী মো. রহুল আমিন বায়েজিদ, আব্দস সাত্তার, প্রবাসী মো. সজল সরকার, আফজাল হোসেন, কৃষক আবদুল আউয়াল, মুরশিদ আলম ফেরদৌস রহমান ও শফিকুর রহমান, শিক্ষার্থী সাইদুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন- বড় শিকানিকা গ্রামের একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে গত কয়েক বছর যাবত অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি ধ্বংস করছে। ফলে বহু কৃষি ভূমি হুমকির মুখে পড়েছে। স্থানীয় জনগণ ইতিপূর্বে প্রশাসনের নিকট অভিযোগ করে ও কোন প্রতিকার পায় নাই। অবাদে ফসলি জমির মাটি কেটে পুকুরে পরিনত করলেও কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ করতে দেখা যায় না।

উল্টো কৃষি জমির মালিকদের ভয় দেখিয়ে আসছে বালুর ব্যবসায়ীরা। এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর বলেন- কেউ আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেটা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন- এ ধরনের কাজে সম্পৃক্তদের ছাড় দেওয়া হবে না। দ্রুতই অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com