শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে জলাশয় ভরাটের দায়ে থানায় ভূমি কর্তার অভিযোগ

শফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে জলাশয় ভরাটের দায়ে থানায় ভূমি কর্তার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে জলাশয় ভরাটের দায়ে থানায় অভিযোগ করেছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা।গত ২৬ নভেম্বর মঙ্গলবার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এসএম রাসেল মাহমুদ বাদি হয়ে জালশুকা গ্রামের আবদুল করিমের ছেলে ডা. রুহুল আমিন ও একই গ্রামের মৃত: আবদুল হান্নানের ছেলে সফিক মিয়ার (সম্পর্কে চাচা ভাতিজা) বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

গোসাইপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এসএম রাসেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জালশুকা গ্রামে রাস্তার পাশে নালা ও ডোবা ভরাট করছে অভিযুক্তগণ। আমরা খবর পেয়ে একাধিকবার বাঁধা প্রদান করেছি। তারা আমাদের বাঁধা ও নিষেধ অমান্য করে জলাশয়টি ভরাট করার চেষ্টা করেছে। বিষয়টি আমার উর্দ্ধতনকে জানালে থানায় অভিযোগ করার নির্দেশ দেন। আমি সে মোতাবেক বাদী হয়ে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে অভিযুক্ত ডা. রুহুল আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে না পেয়ে তার ভাতিজা সফিক মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমার চাচা ডা. রুহুল আমিন এই জায়গায় একটি কিন্ডার গার্টেন স্কুল করতে চায় তাই তিনি জায়গাটি ভরাট করতে চাইছেন।নবীনগর উপজেলার ভূমি কর্মকর্তা মো. আবু মূছা বলেন, আমরা তাদেরকে অসংখ্যবার বারণ করেছি জলাশয় ভরাট করা যাবেনা।

আমাদের নির্দেশ অমান্য করে জলাশয়টি ভরাট করার অপরাধে আমরা থানায় অভিযোগ দিয়েছি।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আমাদেরকে যখন ডাকা হবে আমরা যাবো।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী জানান, ভূমি মালিকানা ও ব্যবহার আইন ২০২৩ লঙ্ঘন ও সরকারি কাজে বাঁধা প্রদান ১৮৬০ এর ১৮৬ ধারার অপরাধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com