শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে জিনদপুর ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

শফিকুল ইসলাম বাদল ( ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে জিনদপুর ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আজ (১১/৭/২৫) শুক্রবার বিকেলে জিনদপুর বাজারে অনুষ্ঠিত হয়।

জিনদপুর ইউনিয়ন কৃষকদের আহবায়ক মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম মামুনুর অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, অনুষ্ঠানটির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- ব্রাহণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মো. আল আমিন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা। সম্মেলনে মো. মাঈন উদ্দিনকে সভাপতি এবং মো. রাব্বী হাসানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে মো. মাঈন উদ্দিন পূণঃরায় ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও মো. রাব্বী হাসান পূণঃরায়  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম মামুনুর অর রশিদ এর নেতৃত্বে জিনদপুর বাজারে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com