শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে তিতাস নদীতে অভিযান চালিয়ে অবৈধ রিং জাল উদ্ধার ও ৭জনকে জরিমান

  |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে তিতাস নদীতে অভিযান চালিয়ে অবৈধ রিং জাল উদ্ধার ও ৭জনকে জরিমান
১৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১ হাজার ৪৮০ টি অবৈধ রিং জাল উদ্ধার ও ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তিতাস নদী ও বাইশমৌজা বাজারে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুসা।তিনি জানান, বেশ কিছু দিন ধরে উপজেলার তিতাস নদীতে অবৈধ রিং জাল দিয়ে জেলেরা মাছ ধরছে ও বাজারে রিং জাল বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার তিতাস নদী অভিযান পরিচালনা করে রিং জাল দিয়ে মাছ ধরার সময় ২ জন জেলেকে আটক করা হয় ও তাদের কাছ থেকে ১৮০ টি রিং জাল উদ্ধার করা হয়।উপজেলা সহকারী কমিশনার আরো জানান, বিকেলে উপজেলার বাইশমৌজা বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাজারে ৫ দোকানিকে আটক করা হয় ও তাদের দোকান থেকে ১৩০০ রিং জাল উদ্ধার করা হয়। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সংরক্ষণ আইনে ২ জেলে ও ৫ দোকানিকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার কৃত রিং জাল পরে জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম ও নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com