শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‎নবীনগরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদল নেতা মকুলকে আশংকাজনক, দোষীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‎নবীনগরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদল নেতা মকুলকে আশংকাজনক, দোষীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল
১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় দূর্বৃত্তদের গুলিতে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

‎পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে নিজ এলাকায় অবস্থানকালে একদল অজ্ঞাত দূর্বৃত্ত মুকুলের ওপর হামলা চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।‎ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “গুলিবিদ্ধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে, জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”‎এদিকে হামলার ঘটনায় স্থানীয় ও উপজেলা বিএনপি ও যুবদল নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার পরপরই পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com