শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি :-   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উ.) ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আনিকা আক্তার (৬) নামে এক শিশু  পুকুরে ডুবে করুণ মৃত্যু হয়েছে। আজ (১৫ /৫/২৫) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আনিকা নোয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেন ও রোজিনা আক্তার দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা যায় – দুপুরে আনিকা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করেনি। দীর্ঘক্ষণ পরেও আনিকাকে না দেখে খোঁজ শুরু করে তার বড় বোন। পরে পুকুরের পানিতে খোঁজ করে তার নিথর দেহ উদ্ধার করে। আনিকার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ে পাড়া-পড়শি ও  স্বজনরা। প্রতিবেশী লিপি আক্তার জানান- “পুকুরটা তাদের বাড়ির পাশে। ছোট বাচ্চারা প্রায়ই পুকুরে যাই। কিন্তু সে একা পুকুরে নামবে, ভাবতেই পারিনি। ঘটনায় আমি সহ পাড়ার সকলেই স্তব্ধ হয়ে গেছে”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com