শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে   নজরুল ইসলামের মতবিনিময় ও ইফতার মাহফিল 

শফিকুল ইসলাম বাদল  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে   নজরুল ইসলামের মতবিনিময় ও ইফতার মাহফিল 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সৌদি প্রবাসী নজরুল ইসলাম তার জন্মস্থানসহ পুরো নবীনগরকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্যে তিনি সোমবার (২৪ মার্চ) নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নজরুল ইসলাম বলেন,“মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। আমি চাই  আধুনিক নবীনগর হিসেবে গড়ে তুলতে। এজন্য সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।” তিনি আরও বলেন,“সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের ইতিবাচক দিকগুলো যেমন তুলে ধরেন, তেমনি অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধেও সোচ্চার থাকেন। আমার ভালো কাজের প্রশংসার পাশাপাশি যদি কোথাও ভুল করি, গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে সঠিক পথ দেখাবেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কালাম খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, পিয়াল হাসান রিয়াজসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।মতবিনিময় সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেসক্লাবের সদস্যদের আন্তরিকতায় অনুপ্রাণিত হয়ে নজরুল ইসলাম নবীনগর প্রেসক্লাবের “দাতা সদস্য” হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ভবিষ্যতে প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা নজরুল ইসলামের সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং তার সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com