শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে মোহাম্মদ আবদুল আউয়ালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

শফিকুল ইসলাম বাূদল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে মোহাম্মদ আবদুল আউয়ালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে আজ (১৮/৯/২৫) দুপুরে মো. আব্দুল আউয়ালের সাথে সাংবাদিকদের মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল আউয়াল।​

মতবিনিময়কালে মোহাম্মদ আবদুল আউয়াল তার বক্তব্যে বলেন- সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি গুলো যেমন উঠে আসে, তেমনি ভালো কাজ গুলোও মানুষ জানতে পারে। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সাংবাদিক ও সুশীল সমাজের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার বিকল্প নেই।
​এ সময় সাংবাদিকরা নবীনগরের শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো ও অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে মোহাম্মদ আবদুল আউয়ালের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

জবাবে আবদুল আউয়াল বলেন- এলাকার উন্নয়নে তিনি সব সময় পাশে আছেন এবং ভবিষ্যতে ও থাকবেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com