শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে রহস্যজনক ভাবে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে রহস্যজনক ভাবে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রহস্যজনক ভাবে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে বৃহস্পতিবার হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ডালিম আহমেদ (২৩) তিনি এ গ্রামের শামসুল হক মিয়ার ছেলে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ এটিকে হত্যাকাণ্ড , আবার কেউ আত্মহত্যার কথা বলছেন । নিহতের পরিবার এই মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সঠিক তদন্তের মাধ্যমে তা বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান – নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা, নাকি আত্মহত্যা। ইতোমধ্যে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com