শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | প্রিন্ট | ৪১১ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে সাড়ে ৫টায় নবীনগর- কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া এবং ফেনী জেলা সদরে দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়ের ছেলে নুরুল আলম(৫৫)।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নবীনগর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কোম্পানীগঞ্জ অভিমুখী যাচ্ছিলো।
পথিমধ্যে ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি স্থানে বিপরীত দিক থেকে আসা দুরন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন।ওসি আরও জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ গুলো ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com