শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে স্কুল শিক্ষার্থীরা উপহার পেল গাছের চারা

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে স্কুল শিক্ষার্থীরা উপহার পেল গাছের চারা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনগর মডেল প্রেসক্লাবের উদ্যোগে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়। এ সময় স্কুল কর্তৃপক্ষ গাছের চারা রোপন ও পরিচর্যা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। গতকাল উক্ত ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন, বিতরণ ও পরিবেশ বিষয়ক সচেতনতা কর্মসূচী পালন করা হয়।

নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম রেজাউল করিম সবুজের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যত বসবাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপন ও পরিচর্যার প্রতি গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। মো. আনোয়ার হোসেন বলেন -“উন্নত জীবনের নামে নগরায়ণের ফলে আমরা প্রতিনিয়ত গাছ কাটছি, বন, পাহাড়-টিলা উজাড় করছি। সম্প্রতি দেশে তাপ প্রবাহসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। সুতরাং পরিবেশ রক্ষায় এখনই সচেতন হতে হবে। অন্যথায় ভবিষ্যতে প্রকৃতি আরও ভয়ঙ্কর হবে”।

স্কুলের প্রধান শিক্ষক বৃক্ষ রোপনও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আলোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন-“যারা গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান তিনি”। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নবীনগর মডেল প্রেসক্লাবের সুমন উদ্দিন সুমন, আশরাফুল হক রনি প্রমুখ।

পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং স্কুল প্রাঙ্গণে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com