শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ৪৯জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ৪৯জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ
১৩

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর উদ্যাগে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নবারুণ একাডেমী’র শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার। স্কুলের প্রধান শিক্ষক দেব প্রসাদ ভৌমিক এতে সভাপতিত্ব করেন।অত্র বিদ্যালয়ে ষষ্ঠ ও দশম শ্রেনী হতে বাছাইকৃত গরীব ও মেধাবী ৪৯ জন শিক্ষার্থীর মাঝে দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত,স্কুল ব্যাগ, স্কেল, টিফিন বক্স, খাতা,ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়।

এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রেরণামূলক গান গেয়ে কবিতা আবৃত্তি করে ও স্লোগানে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন।তার সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষক মোঃ বশির উল্লাহ, আল আমির হামজা, সিরাজুল ইসলাম, খাইরুল আমিন, মোঃ আলাউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোঃ জামাল মিয়া প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com