শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে,  জনতা গণপিটুনি

শফিকুল ইসলাম বাদল   (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে,  জনতা গণপিটুনি
১২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালিদ (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এই ঘটনা ঘটে। খালিদ ওই এলাকার আনিসুর রহমানের ছেলে।পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত খালিদকে আটক করে নিয়ে যান।স্থানীয়রা বলেন, আমরা এই ঘটনার সর্বোচ্চ বিচার দাবী করছি এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এর সর্বোচ্চ বিচার করবে।

বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জফর দস্তগীর বলেন, মঙ্গলবার দুপুরে বিটঘর আশ্রয়ণ প্রকল্প থেকে মেয়েটিকে ঘুড়ি ওড়ানোর কথা বলে পাশের একটি প্রাইমারী স্কুলের তৃতীয় তলায় নিয়ে সেখানে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির বাবা আমাকে পরের দিন বুধবারে অবগত করেন। তখন আমি বললাম এই বিষয়ে ছাড় দেওয়া যাবে না। পরে আমি ছেলের বাবাকে অবগত করি। বুধবার সন্ধায় ওই যু্ককে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসলে আমরা যাওয়ার পূর্বেই সাধারণ জনগণ মিলে গণপিটুনি দেই। তাঁর অবস্থা আশংকাজনক। বিষয় টি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে সাথে সাথে থানা পুলিশকে খবর দেয়৷ তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক  বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ হাসপাতালে পাঠানো হবে। আর গ্রেপ্তার হওয়া যুবক খালেদ পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com