শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর সড়কে ২০০টি তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

শফিকুল ইসলাম বাদল,(ব্রাহ্মণবাড়িয়া)জেলা  প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর সড়কে ২০০টি তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন
১৫

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গত মঙ্গলবার  (৮/৭/২৫) উপজেলা কৃষি প্রণোদনা পূর্নবাসন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক, মহেশ রোড় এবং বড়াইল- কৃষ্ণনগর  সড়কে ২০০ টি তালের চারা রোপণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন, আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানউল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহআলম মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র দত্ত, উপ-সহকারী কৃষি অফিসার নূর নবী, ফারুক আহমেদ, জাহিদুল ইসলাম, স্থানীয় কৃষকবৃন্দ। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান-“তাল গাছ আমাদের পরিবেশের বন্ধু। এর শিকড় মাটির ক্ষয় রোধ করে, আর পাতা ছায়া দেয়।

এমনকি বজ্রপাত প্রতিরোধে ও তাল গাছের ভূমিকা রয়েছে। বিজ্ঞান বলে- উঁচু ও একক অবস্থানে থাকা তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক”। নবীনগর উপজেলায় ২০০ টি তালের চারা এবং তাল গাছ রক্ষার জন্য বেড়া (খাঁচা) একযোগে স্থাপন করা হয়েছে। আশাকরি সরকারের পাশাপাশি এই বর্ষা মৌসুমে স্থানীয়দের উদ্যোগেও তালের চারা রোপণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার  রাজীব চৌধুরী আজকের সংবাদকে জানান-“তাল গাছ রোপণের পাশাপাশি সরকারের প্রণোদনার আওতায় নবীনগর উপজেলায় ১৭০০ জন শিক্ষার্থীর মাঝে চারটি করে (নিম, বেল, জাম, কাঁঠাল) চারা বিতরণ করা হবে”। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফলের চাহিদা মিটাতে এই উদ্যোগ ভালো ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com