শফিকুল ইসলাম নাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : | রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃর্বিভাগে আজ (২৪ /৮/২৫) একসঙ্গে ৩ জন রোগীর গলার চেইন চুরি হয়েছে । হাসপাতালের বহিঃর্বিভাগে চুরির ঘটনা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ।
রবিবার (২৪/৮/২৫) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন- “আজ বহির্বিভাগ থেকে একসঙ্গে ৩ জন রোগীর গলার চেইন চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্র বোরকা ও নিকাব পরে আসায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে”।
তিনি আরও জানান- চোরচক্র অনেক সময় ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে তাদের কার্যসিদ্ধি করে । অনেক সময় আগে থেকে অসতর্ক রোগী কিংবা শিশু নিয়ে ব্যস্ত অভিভাবকদের এ চক্র টার্গেট করে তাদের কাজ করে ।
হাসপাতলে আগত সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. ফাহিম লিখেন- “হাসপাতালে আসার সময় দামী অলংকার না আনা ভালো। এ ছাড়া মোবাইল ফোন ও ব্যাগ বাচ্চাদের হাতে না দিয়ে নিজের কাছে রাখতে হবে। সবাই একটু সচেতন হলেই এ ধরনের ঘটনা অনেকাংশে কমে যাবে”।
স্থানীয় সচেতন মহল মনে করেন নিয়মিত চুরির ঘটনায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। সিসিটিভি থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com