শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

সাদ্দাম উদ্দিন রাজ   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও নারী পুরুষ সহ ৬ জন নিহত হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা- মঠখোলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল।

সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে পৌঁছাইলে ইটাখোলা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

আর ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রীসহ ৬ জন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে।

এদের মধ্যে সিএনজি চালক, নারী ও বাকিরা সব পুরুষ। আমরা বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছি। আর তাদের পরিচয় উদ্ধারেও কাজ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com