শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাটোরের শিশু জুই ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি:   |   শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাটোরের শিশু জুই ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
১৩

নাটোরে ৭ বছরের শিশু জুই ধর্ষণ ও ধর্ষণ পরবর্তীতে এসিডে মুখ ঝলসে দেয়ার ঘটনায় মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি।

শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করেন তারা।এসময় নাটোর জেলার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে নাটোরের বরাইগ্রামে শিশু জুই ধর্ষণ ও এসিড দিয়ে মুখ ঝলসে দেয়ায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সুমন শেখ বলেন,” এই মানববন্ধন শুধু একটি শিশুর জন্য নয় বরং গোটা দেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে। জুলাই বিল্পবের পরেও কেন আমরা জানমালের নিরাপত্তা পাচ্ছি না,নারী ও শিশু নির্যাতন কমাতে পারছি না। প্রশাসন জেগে উঠুন, মানুষের নিরাপত্তার ব্যবস্থা করুন।”

ফলিত রসায়ন ও পুষ্টি বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, “এরকম শিশু ধর্ষণ মেনে নেয়া যায় না। আমরা পরিবর্তিত রাষ্ট্র দেখতে চাই। সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ইবিতে মানববন্ধন হচ্ছে। যতোদিন পর্যন্ত সারাদেশে ন্যায়বিচার ও শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না ততোদিন আমরা আন্দোলন সংগ্রাম করে যাবো।”

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com