সাব্বির অর্নব | বুধবার, ০৩ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরপুরের নালিতাবাড়ীতে ২৫ পিচ ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নাকুগাঁও স্থলবন্দর এলাকার আব্দুর রহিমের ছেলে ফজর আলী (২৩), ওয়াছরত আলীর ছেলে আল আমীন (২৫) ও একই এলাকার আব্দুর রহিমের ছেলে রনি (২৩)। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, গ্রেফতার তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com