জাহিদ হাসান | বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকরামুল হক সাজিদ মারা গেছেন। ১০ দিন মৃত্যুের সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সাজিদ। আজ বুধবার (১৪ আগষ্ট) বিকাল ২ টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, সাজিদ গত ৪ আগস্ট মিরপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে সিএমএইচে ভর্তি হন । সাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকরা। তিনি বিএএফ শাহিদ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও আদমজী পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com