শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল অ্যাম্বুলেন্স, প্রাণ গেল দোকান মালিকের

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল অ্যাম্বুলেন্স, প্রাণ গেল দোকান মালিকের
১৭

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়া অ্যাম্বুলেন্সের চাপায় দোকান মালিক আরমান আলী(৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুটানি বাজার নামক এলাকায়। নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের ফুটানি বাজারে
একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এসময় অ্যাম্বুলেন্সের চাপায় ওই দোকানের মালিক আরমান আলী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম নিহত হওয়ার নিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com