শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নীলফামারীতে থাই গেম চক্রের হামলায় সাংবাদিক আহত, টাকা ছিনতাই

নীলফামারী প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নীলফামারীতে থাই গেম চক্রের হামলায় সাংবাদিক আহত, টাকা ছিনতাই
১৩

নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের যাদুরহাট এলাকায় গত ৩১ ডিসেম্বর একটি জঘন্য ঘটনা ঘটেছে। জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান লাবুকে থাই গেম ও ভিসা প্রতারণা চক্রের সদস্যরা আক্রমণ করে।

পুলিশ ও আহত সাংবাদিক সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে যাদুরহাট বাজারে রাজ্জাক মেম্বারের বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে ১৫-২০ জনের একটি দল সাংবাদিককে আক্রমণ করে। তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হয়, গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং তার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ছিনতাই করা হয়।

স্থানীয়রা সাংবাদিককে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় আহত সাংবাদিক ৭ জানুয়ারি নীলফামারী সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com