আসাদুজ্জামান তালুকদার : | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ গোপন তথ্যের ভিত্তিতে কুরপাড় এলাকার মুনসুর এর খামারে নেশা জাতীয় দ্রব্য সেবনের সময় ২০ গ্রাম গাজা সহ ০৭ জন মাদক সেবন কারিকে আটক করেন সেনাবাহিনীর একটি টহল টিম।

পরে মাদক দ্রব্য সহ সিফাত আল সাদি(৩৫), হিরা(৩০), অভিজিৎ সাহা মন্ডল, আব্দুল সামি সৌরভ (৩৩), মোঃ সিমুল খান, রুবেল (৩৩), বাপ্পি (৩০)কে প্রাথমিক জিজ্ঞাসা বাদ শেষে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর”, নেত্রকোণায় হস্তান্তর করে।
পরবর্তী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আশরাফুল কবির আসামীদের নগদ ১০০ টাকা জরিমানা ও ৭ দিনের কারা ভোগের নির্দেশ দেন। এব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহনেওয়াজ জানান, আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com